চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এতিমখানায় পুষ্টিকর খাবার ও ইফতার সামগ্রী বিতরণ

632

জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল)-২০২২ উপলক্ষে কর্মসূচীর সমাপনী দিন ২৯ এপ্রিল শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীর হযরত আমানত শাহ (র:) এর মাজার সংলগ্ন তানজীমুল মোছলেমীন এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ ইলিয়াছ চৌধুরী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-পোলাও চাল, সোয়াবিন তেল, চিনি, সেমাই, নুডুলস, ছোলা, মুড়ি, দু্ধ, কিসমিস, মসুর ডাল ও আলু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোঃ নুরুল হায়দার, এতিমখানার হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ, জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক সুজন বড়ুয়া, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী মাসুদ প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, অসচেতনতার কারণে অনেকে অপুষ্টি ও রক্তশূন্যতায় ভূগছে। আগামী ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিশু ও কিশোর-কিশোরীদেরকে পুষ্টিসমৃদ্ধ জাতি গঠন অত্যন্ত জরুরী। এ লক্ষে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে পুষ্টিসেবা কার্যক্রম সফল করতে একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পাশাপাশি সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে।

Advertisement