নৌ শ্রমিকদের সাথে ইফতার করলেন আন্দোলনকারীরা!

626

নিরাপদ নৌপথের দাবীতে গেল কয়েক দিন আন্দোলনে স্বরব ছিলেন সন্দ্বীপের তরুণ প্রজন্ম।তাদের আন্দোলনের ফলশ্রুতিতে কুমিরা গুপ্তচরা নৌ রুটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় সংসদ মাহফুজুর রহমান মিতার সাথে বৈঠকে আরো বড় ধরণের পরিবর্তনের আশ্বাস ও মিলেছে। চট্টগ্রামে কুমিরা ও সন্দ্বীপের গুপ্তচরা আংশে।

Advertisement

মহান শ্রমিক দিবস উপলক্ষে কুমিরা-গুপ্তছড়া ঘাটের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকারীদের সাথে ব্যতিক্রমি ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ-রুট নিরাপদ করার দাবীতে আন্দোলন করে আসা যাত্রীদের সাথে ইফতার করেছেন ঘাটের কর্মকর্তা-কর্মচারীরা।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের জেটিতে ও চট্টগ্রামের কুমিরা ঘাটে এক সৌহার্দপূর্ণ পরিবেশে এ ইফতার অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনকারীদের মধ্যে কুমিরা ঘাটে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ নোমান, শিমুল সন্দ্বীপ, খাদেমুল ইসলাম, আবু রায়হান তানিন, মাহবুবুল মাওলা, কাজী ফরহাদ প্রমুখ।

সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন ওমর ফয়সাল, ইকবাল ইবনে মালেক, মিজানুর রহমান টিটু, শামসুল আজম মুন্না, হাসান আল নাহিয়ান, উসমান গনি, শেখ রোবেল, জাবেদ, ইমন, রিফাত প্রমুখ।

উভয় পাশে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ইফতারের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

Advertisement