মহানগর কৃষক দলের সি.যুগ্ম আহবায়ক বাবুলের ইন্তেকাল, বিএনপির শোক

286

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের সি. যুগ্ম আহবায়ক শওকত আলী বাবুল রবিবার (৮ মে) সন্ধ্যা সাতটার দিকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Advertisement

রবিবার রাত এগারোটায় উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে শওকত আলী বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর কৃষকদলের আহবায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব কামাল পাশা নিজামী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শওকত আলী বাবুলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও নিবেদিত প্রাণ নেতা। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা পূরণ হবার নয়। রাজপথে আন্দোলন সংগ্রামে তার অবদান জাতীয়তাবাদী দল দীর্ঘদিন মনে রাখবে। তিনি আমাদের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement