বিভাগীয় কমিশনার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছায়েদুল হকের ইন্তেকাল, শোক প্রকাশ

475

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ২৪/৩৯৯ জামালখান লেইনস্থ আসকারদীঘির দক্ষিণ পাড় নিবাসী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছায়েদুল হক (৭০) গতকাল রোববার (১৫ মে) রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। তিনি ক্যান্সারজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন।

Advertisement

মরহুম ছায়েদুল হক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী (অফিস সহায়ক) ও বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি কোর্ট ভবন আঞ্চলিক শাখার সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রুবেল খানের পিতা। আজ সোমবার (১৬ মে) সকাল ১০টায় আসকারদীঘির দক্ষিন পাড়স্থ শতদল ক্লাবের মাঠে প্রথম নামাজে জানাযা ও দুপুর ২ টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া ইউনিয়নের ভাজনখরা গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

শোকঃ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী (অফিস সহায়ক) ও বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি কোর্ট ভবন আঞ্চলিক শাখার সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রুবেল খানের পিতা ছায়েদুল হকের মৃত্যুতে গভীর শোক করে বিবৃতি দিয়েছেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদারসহ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Advertisement