শনিবার রাতে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি পরাষ্ট্র বিষয়ক সদস্য ব্যারিস্টার মীর হেলাল। রবিবার (৫ জুন) ব্যারিস্টার মীর হেলাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
Advertisement
বিবৃতিতে তিনি বলেন -এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি আর যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে মহান আল্লাহতালার কাছে এই কামনা করছি ।
Advertisement
















