খাগড়াছড়িতে মঙ্গলবার ভোর থেকে বিএনপির ২৪ ঘণ্টা সড়ক অবরোধ

240

খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা, বাড়ি ও গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর-অগ্নিসংযোগ, নেতাকর্মীদের উপর হামলা, শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাটের এহেন নেক্কারজনক ঘটনায় মামলা গ্রহণ না করে উল্টো আওয়ামীলীগের মিথ্যা মামলা গ্রহণ করে এবং আগামীকাল সোমবার বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশ পন্ড করার লক্ষ্যে আওয়ামীলীগের বাধা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।

Advertisement

খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে আমাদের মামলা গ্রহণ না করলে এবং হামলা-মামলা-অরাজকতা বন্ধ করা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে খাগড়াছড়ি জেলা বিএনপি।

এই সড়ক অবরোধ চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরী সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও সংবাদ পত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

Advertisement