ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত

184

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শনিবার সকাল ১০টার দিকে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুট সচল করতে কাজ চলছে । তবে সকাল ১০টার পর ঢাকামুখী কোনো ট্রেন না থাকায় এই মুহুর্তে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। অল্প কিছু সময়ের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement