চট্টগ্রামের সমাবেশ সফল করতে শ্রমিকদলকে সার্বিক প্রস্তুতি নিতে হবেঃ বক্কর

205

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বর্তমান সরকার দীর্ঘ এক যুগের অধিক সময় জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণে সকল অধিকারকে কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের দাবি আদায়ে বিএনপি যখন মাঠে নেমেছে সরকার তখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য সরকার প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করছে। তাই আগামী ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ হবে মানুষের হারানো গণতন্ত্র ফিরে আনার সমাবেশ। তিনি চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে শ্রমিকদলকে সার্বিক প্রস্তুতি নেওয়ায় আহবান জানান।

Advertisement

তিনি শনিবার (৮ অক্টোবর) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের উপদেষ্টা শামসুল আলম (ডক), চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদ, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব চৌধুরী, এম আর মঞ্জুর, গাজী আইয়ুব আলী, মো. ইলিয়াছ, জসিম মিয়া, শফিকুর রহমান মজুমদার, ডা. মহসিন খান তরুণ, আবুল কালাম আজাদ, আবদুল মান্নান, আবু বক্কর সিদ্দিকী, শেখ ফরিদ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, মো. সেলিম, আবদুল খালেক, মো. মিন্টু, আবুল বশর, নুরুল আলম সুজন প্রমূখ।

Advertisement