তারেক রহমানের জন্মদিন ও শহীদ জমির-ফরিদের শাহাদাত বার্ষিকীতে ডিইএব’র দোয়া মাহফিল

220

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন এবং চ.প.ই ছাত্র সংসদের সাবেক জিএস শহীদ জমির উদ্দিন ও চ.প.ই ছাত্রদলের সাবেক আহবায়ক শহীদ মোঃ জাহাঙ্গীর ফরিদ’র ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ ২০ নভেম্বর (রবিবার) বাদে আছর নগরীর এনায়েত বাজার চৈতন্যগলি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করে চৈতন্যগলি জামে মসজিদের পেশ ইমাম। মুনাজাতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সাবেক জিএস শহীদ জমির উদ্দিন ও ছাত্রদলের আহবায়ক শহীদ জাহাঙ্গীর ফরিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মুনাজাতে অসুস্থ চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মিলাদ মাহফিল শেষে ডিইএব চট্টগ্রাম জেলা সহ-সভাপতি প্রকৌশলী আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম আহাছানুজ্জামান এর নেতৃত্বে শহীদ জমির-ফরিদের সমাধিস্থলে ডিইএব নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডিইএব চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন, প্রকৌশলী আবদুর রহিম, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী জুয়েল মজুমদার, কর্মাস কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, ৪২নং নাসিরাবাদ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ আলম, যুবদল নেতা রুবেল, পারভেজ, নাসির, নিশানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement