হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কৃতি সন্তান মোজাম্মেল হোসেন শিকদার বাপ্পি সিআইপি নির্বাচিত হওয়ায় গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের উদ্যেগে সংবর্ধনা অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রলীগ নেতা তরিকুল কালাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিডিএ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি, সংবর্ধিত অতিথি মোজাম্মেল হোসেন বাপ্পি, যুবনেতা সৈয়দ মনজুরুল আলম মনজু, সমাজসেবক এনাম উদ্দিন, রাজনীতিবিদ এনামুল হক চৌধুরী, গিয়াস উদ্দিন মানিক, ডাঃ আবু মোঃ ইলিয়াস, রিয়াজ মোরশেদ, মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম, ডাঃ আবু মোঃ ইলিয়াস, রিয়াজ মোরশেদ সরওয়ার শিকদার, জেলা ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন চৌধুরী, হাসান সায়েম, তানভির শাহ, গড়দুয়ারা ইউপির সদস্যবৃন্দ, সমাজসংগঠক জাহেদ চৌধুরী রিপন, ফারহান তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে দেশ গড়ার কাজে একসাথে কাজ করার আহবান জানান। তিনি বৈধপথে রেমিট্যান্স প্রেরনের গুরুত্বআরোপ করেন। তিনি সকল প্রবাসীদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
















