বন্দরে কার্ভাডভ্যানের সাথে বেল্ট পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

181

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা টার্মিনালে কার্ভাডভ্যানের সাথে বেল্ট পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

মারা যাওয়া মোহাম্মদ জাহিদ (২৬) চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রবাদ ১ নম্বর গলির মো. আলমের ছেলে।

জাহিদের চাচাতো ভাই মনির বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বাসায় মোবাইল রেখে জাহিদ বের হয়ে যায়। রাতে আর বাসায় ফিরেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিমতল টার্মিনাল এলাকায় গিয়ে কাভাডর্ভ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকালে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় জাহিদ নামে এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement