রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে আজ ৩০ জানুয়ারি জিন্নুরাইন কনভেনশন সেন্টারে নগরীর হতদরিদ্র ও শীতার্ত ৩০০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি আলমগীর পারভেজ এর সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, জেলা সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, জোনাল কো-অর্ডিনেটর এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর মোঃ শহিদুল ইসলাম চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন,প্রেসিডেন্ট নমিনি এস এম জমির উদ্দিন, ক্লাব সেক্রেটারি মোঃ সালাহউদ্দিন, সদস্য হারুন অর রশিদ ও সাজ্জাদ হোসেন প্রমূখ।
প্রধান অতিথি দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী তার বক্তব্য বলেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং মানবতার কল্যাণে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে । তার ধারাবাহিকতায় আজ কম্বল বিতরণ সহ আর্থ মানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে যা প্রশংসার দাবি রাখে।
জেলা গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেন রোটারি ক্লাবসমূহ সব সময় মানবতার কল্যাণে ও বিভিন্ন দুর্যোগের সময়ে যেভাবে এগিয়ে আসে ঠিক সেইভাবে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান

















