চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে জামায়াতে ইসলামীর ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা মিছিল বের করার চেস্টা করছিল। ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
গ্রেফতারকৃতরা হলেন-মোহাম্মদ সেলিম (৫৩), মো. ফারুক হোসেন (৫১), ইশতিয়াক হায়দার (৩২), মো, আবু ইউসুফ সিদ্দিকী (৩২), জয়নুল আবেদীন (৫৭), মো. সানাউল্লাহ (৫১)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় গ্রেফতারকৃতরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
















