শোভানীয়া ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল সংবর্ধিত

203

নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাদারবাড়ি শোভানীয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম জুয়েল ক্রীড়া ও সামাজিক ক্ষেএে অবদানের স্বীকৃতি স্বরূপ কোলকাতাস্থ সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ২৩ অর্জন করায় গত শনিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে উদয়ন সংঘ কর্তৃক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Advertisement

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, পশ্চিম মাদার বাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আলী বক্স, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ক্লাবের সহ-সভাপতি আবদুল হাই সাধারণ সম্পাদক নুরুল আমীন, সহ-সম্পাদক মোস্তাকিম আহমেদ গুড্ডু, তাজুল ইসলাম তাজু, মোঃ সালাউদ্দিন জাহেদ, রাসেদ জোবায়ের, হায়দার আলী প্রমূখ।

Advertisement