মােতাহেরুল ইসলাম চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

151

পটিয়া উপজেলা চেয়ারম্যান মােতাহেরুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সংগঠনটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

Advertisement

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মােছলম উদ্দীন চৌধুরীর মত্যুতে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানাে হয়েছে।

বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষীয়ান এ নেতাকে ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়ে সম্মতি জানিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদরকে নির্দেশনা দিয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি মােছলম উদ্দিন চৌধুরী এমপি দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মত্যুর আগে গত ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবশনে ওবায়দুল কাদের মােছলেম উদ্দীনকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘােষণা করেন।

দলর অন্যান্য কার্যনির্বাহী সদস্যদর নাম ঘােষণার আগেই দলের সভাপতি মােছলম উদ্দীন ইন্তেকাল করায় এখন দক্ষিন জেলা কমিটি গঠনের দায়িত্ব মােতাহেরুল ইসলাম চৌধুরীকে করতে হবে।

মােতাহেরুল ইসলাম চৌধুরী গত উপজেলা নির্বাচনে পটিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বর্ষিয়ান এ নেতা দক্ষিণ জেলার এমপিদের সামাল দিয়ে কিভাবে জেলা কমিটি পূর্ণগঠন করেন সেদিকে এখন সবার দৃষ্টি।

Advertisement