চট্টগ্রামের বোয়ালখালীতে নিয়ন্ত্রণহারা মিক্সচার গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত টেক্সী। এতে টেক্সী চালকসহ তিনজন যাত্রী আহত হয়েছেন। তবে সৌভাগ্যক্রমে তাদের খুব একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
Advertisement
রবিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা টেক্সীটিকে দ্রুতগামী একটি মিক্সচার গাড়ি ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো.ইলিয়াছ (৪৫) ও মোরশেদ আলম (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।
Advertisement
















