কর্ণফুলী ব্রীজ এলাকায় রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

167

সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩।

Advertisement

এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর ৬ষ্ঠ দিন আজ ৭ মার্চ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বাকলিয়াস্থ কর্ণফুলী ব্রীজ এলাকার শহীদ বশরুজ্জামান চত্ত্বরে রুট পারমিট বিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ির রুট পারমিট আছে কি না তা যাচাই করা হয়।

ডিসি-ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে সে সকল গাড়ি রুট পারমিট ভঙ্গ করে এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করে সে সকল গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) রইছ উদ্দিন, (টিআই-প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (বাকলিয়া) মোঃ মাবিয়ান মিঞা, সার্জেন্ট তৌফিকুল ইসলাম, সার্জেন্ট নাজমুল আলম সিদ্দিকী, এটিএসআই আব্দুল আহাদ, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, বিএনসিসি ও স্কাউটস্ দল।

Advertisement