বৃহস্পতিবার থেকে রেডিসনে প্রি রামাদান এক্সপো

360

নগরের পাঁচ তারকা হোটেল রেডিসিন ব্লু বে ভিউতে বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী প্রি রামাদান এক্সপো ২০২৩।

Advertisement

নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন অভিনন্দনযোগ্য।

এক্সিবিশনে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৮০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।

এম এন্ড এম বিজনেস কমিউনিকেন্স আয়োজিত
৩দিন ব্যাপী এ আয়োজনে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এক্সপোর শুভ উদ্বোধন করবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

Advertisement