মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে আলোচনা সভা

334

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৩ ইংরেজি রোববার সকালে নগরীর রয়েল রোডস্থ চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। স্বাস্থ্যভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

Advertisement

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ ফজলে রাব্বিসহ চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১০টায় সকাল স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুল করিম, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জাবেদ, জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস ও সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া। সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মহিউদ্দিন বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রতিটি বাঙালীর কাছে আনন্দের ও গৌরবের। মুজিব শতবর্ষ থেকে আরম্ভ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন প্রতিটি বাঙালীকে গৌরবদীপ্ত ও আনন্দিত করে। এসময় জাতির জনকের রাজনৈতিক ও বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তিনি।

Advertisement