বাফুফে রেফারীজ কমিটির পরিচালনায় ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এ্যাসোসিয়েশনের আয়োজনে পাঁচদিন ব্যাপী নতুন রেফারিং প্রশিক্ষণ কোর্স গতকাল এমএ আজিজ স্টেডিয়াম কনফারেন্স রুমে সমাপনি অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপুর সঞ্চালনায়ে এতে প্রধান অতিথি হয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন নাছির উদ্দিন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহ-সভাপতি হাফিজুর রহমান, সি জে কে এস এর যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম, কোর্সের প্রশিক্ষক বৃন্দ যথাক্রমে তৈয়ব হাসান বাবু, নাজমুল হুদা প্রশিক্ষণ উপ-কমিটির চেয়ারম্যান দেবাশিষ বড়ুয়া দেবু, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, প্রশিক্ষণ উপ কমিটির সম্পাদক নুরুল আবছার, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম এ্যাডভোকেট, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন বাবর, শরিফুজ্জামান খান টিপু, খোরশেদ আলম, সাইদুল হক, হাজী দিদারুল আলম সহ রেফারি এ্যাসোসিয়েশনের আজীবন সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নির্বাচনে দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মওলাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় দিদারুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত কোর্সে মোট ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে রাত্রিকালিন ভোজের আয়োজন করা হয়।
















