বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

143

দক্ষিণ চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যায় চকরিয়া ও সাতকানিয়া উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। অনেক পরিবারে চুলোয় আগুন জ্বলেনি এখন পর্যন্ত। এই মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল পার্কভিউ হসপিটাল।

Advertisement

হসপিটালের পক্ষ থেকে দুই উপজেলায় প্রায় ২৫০০ বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, রান্না করা খাবার, খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

চকরিয়া উপজেলায় পার্কভিউ হসপিটালের চকরিয়া প্রজেক্টের কো-অর্ডিনেটর সিরাজুল করিম বিপ্লবের সভাপতিত্বে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, কমিশনার বশিরুল আয়ুব, কমিশনার রেজাউল করিম, আলহাজ্ব আহমেদ রেজা, কমিশনার হুমায়ুন প্রমুখ।

উপজেলার পহর চাঁদা ইউনিয়ন ,বড়ইতলী, সরোজপুর মানিকপুর ইউনিয়ন ও পৌরসভার ১, ২, ৩, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়।

সাতকানিয়া উপজেলায় পার্কভিউ হসপিটালের চিফ চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএফও) আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বোয়ালিয়া পাড়া, ইছামতী, মুন্সি পাড়া, কামারের ভাঙা, সিটোয়া পাড়া, সাম চৌধুরী পাড়াতে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন, পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, পার্কভিউ হসপিটালের সিনিয়র অফিসার নিজামউদ্দিন পাটোয়ারী, বিজনেস ডেভলপমেন্ট অফিসার দিদারুল আলম অনিক, আবদুর রাজ্জাক, মার্কেটিং অফিসার মশিউর রহমান, মার্কেটিং অফিসার সালমান বিন ফারুক প্রমুখ।

Advertisement