চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে ইয়াবা পাচারের সময় খোরশেদ আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে আড়াই হাজার ইয়াবা জব্দ করা হয়।
Advertisement
শুক্রবার (১১ আগস্ট) রাতে চন্দনাইশের গাছবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
খোরশেদ আলম উখিয়ার পাতাবাড়ি এলাকার আজুমেহেরের ছেলে। পেশায় পিকআপ চালক।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গাছবাড়িয়ায় সওজের অফিসের সামনে তল্লাশি চালিয়ে ওই পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো শহরের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement















