সীতাকুণ্ডে উন্নয়ন মেলায় সকলের নজর কেড়েছে সোনাইছড়ি ইউপি স্টল

1645

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলায় তিনদিনব্যাপী প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস (২০২৩) উন্নয়ন মেলায় সবার নড়র কেড়েছে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের স্টল।

Advertisement

মেলায় মোট ২৮টি স্টল রয়েছে, তারমধ্যে  দৃষ্টিনন্দন মেলার দর্শনার্থীদের সব থেকে বেশি আকৃষ্ট করছে এ স্টলটি। স্টলটিতে একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষাসহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে।

মেলার মূল উদ্দেশ্য দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত করা। স্টলটিতে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের নানাবিধ বাস্তব চিত্র সম্বলিত ব্যানার ও ফেস্টুন, নানা রঙের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। পাশাপাশি উন্নয়ন মুলক কর্মকান্ডের সচিত্র ভিডিও প্রদর্শন জনসাধারণ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement