সীতাকুণ্ডে উন্নয়ন মেলায় ৪র্থ বারের মতো সেরা স্টল সোনাইছড়ি ইউপির

154

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলায় তিনদিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস (২০২৩) উন্নয়ন মেলায় ৪র্থ বারের মতো উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সেরা স্টল নির্বাচিত হয়েছে।

Advertisement

মেলায় মোট ২৮টি স্টল রয়েছে,তারমধ্যে দৃষ্টিনন্দন মেলার দর্শনার্থীদের সব থেকে বেশি আকৃষ্ট করছে এ স্টলটি। স্টলটিতে একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষাসহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। এর আগেও তিন বছর টানা উন্নয়ন মেলায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সেরা স্টলের পুরস্কার পায়।

মঙ্গলবার মেলার সমাপনী দিনে ইউপি চেয়ারম্যান মনির আহমেদ এর হাতে সেরা স্টলের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, তাজুল ইসলাম নিজামী, রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্লাহ মিয়াজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement