সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সাবেক সাংসদ মরহুম এ বি এম আবুল কাসেম মাস্টারের ছেলে এসেছে শুনে লাঠির উপর ভর করে ছুটে এসে খুঁজতে থাকেন ৯৮ বছরের বৃদ্ধা লায়লা খাতুন। সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতাভোগীদের মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন এ বৃদ্ধা।
মরহুম এবিএম আবুল কাসেম মাস্টারের ছেলে এস এম আল মামুনকে এ সময় কাছে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। বৃদ্ধা বলেন, কাসেম মাস্টার ছিলেন মাঠি ও মানুষের নেতা। তার মত নেতা সীতাকুণ্ডে আর আসেনি। আপনি তার সন্তান আপনাকেও দোয়া করি যেন আজীবন মানুষের সেবা করতে পারেন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন বৃদ্ধা লায়লা খাতুনের কাছে জানতে চান শেখ হাসিনার সরকার বয়স্ক ভাতা দিচ্ছে তা নিয়মিত পাচ্ছেন কি না। এ সময় বৃদ্ধা এস এম আল মামুনের হাত ধরে বলেন আল্লাহ শেখ হাসিনাকে হায়াত বৃদ্ধি করে দিন, শেখ হাসিনার উছিলায় আমি নিয়মিত বয়স্ক ভাতা পাচ্ছি। শেষে বৃদ্ধা এস এম আল মামুনকে মাথায় হাত ভুলিয়ে দোয়া করেন।
















