আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম কে মনোনয়ন দেওয়ায় ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল মধ্য মাদার্শাস্থঃ আকবরিয়ায় অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ সেলিম মাষ্টারের সভাপতিত্বে মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সরোয়ার চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন মিয়াজি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলার বোর্ড সদস্য রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, মুসা লিটন, দোস্ত মোহাম্মদ মোঃ ইলিয়াস, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দীন, আলমগীর মাস্টার, আক্কাস হোসেন শাহ, বিধান বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, শামসুল আলম, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ ইউনুস, মিণ্টুন বড়ুয়া, মিন্টু বড়ুয়া, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানবীর শাহ, আদনান চৌধুরী, শারুখ হোসেন, মোহাম্মদ রিয়াজুল জিসান, মোহাম্মদ মোজাম্মেল, ইফতি, শিহাব, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাকিব প্রমুখ।
















