সীতাকুণ্ডে আ.লীগ সভাপতি বাকের ভূঁইয়ার বাড়ির সামনে ককটেল নিক্ষেপ

196

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়ির গেইটের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়াস্থ বাকের ভুঁইয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, সীতাকুণ্ড আসনে যিনি নৌকা প্রতীক পেয়েছেন তাঁর সমর্থনে সীতাকুণ্ডে আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে তাঁর কর্মী-সমর্থকরা ‘এ এলাকার মাটি, মামুন ভাইয়ের ঘাটি’- এ ধরনের শ্লোগান তুলে কোনো কারণ ছাড়াই আমার বাড়ির গেইটের সামনে ১০/১২টি ককটেল নিক্ষেপ করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, আওয়ামী লীগের সভাপতির বাড়ির সামনে কে বা কারা ককটেল ছুঁড়ে মারলে এগুলো বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement