নিজস্ব প্রতিবেদক : করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সরকারি লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষজন। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের পাশে দাঁড়িয়ে আবারও সহায়তার হাত বাড়িয়ে দিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
আজ ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শিকলবাহার ২ হাজার পরিবারের মাঝে ২ কেজি ছোলাবুট, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ১কেজি ডাল, ১কেজি চিড়া ও ২ কেজি আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় এলাকার বয়স্ক ও গরিব মানুষের বাড়ি বাড়ি এসব খাবার পৌঁছে দেন। একই সঙ্গে এ খাদ্য সহায়তা পেয়েছেন হোম কোয়ারেন্টাইনে থাকা সাধারণ গরিব লোকজনও।
খেটে খাওয়া, দিন মজুর ও গরীব মানুষের মঝে খাদ্য সামগ্রী বিতরণকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছি।’
তিনি আরো বলেন, “জনপ্রতিনিধি হিসেবে নয়, সামাজিক মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমি আশা করবো দেশের প্রতিটি বিত্তবানরা যেনো তাঁদের আশেপাশের গরীব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করেন। পবিত্র রমজান মাসে যেন কোন মানুষ খাবার না পেয়ে কষ্ট না পায়।’
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, হাজী আজাদ, মহিউদ্দীন মাইজভান্ডারী, মহিউদ্দীন মুরাদ, আলমগীর হোসেন, পিংকু শীল, ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দীন আকরাম, আরিফ হোসেন, মামুন জ্যাক, সাগর, সাকিব, ইমরান, সিহাব, মোস্তফা শাকিল প্রমুখ।















