সীতাকুণ্ডের ভাটিয়ারির গোমানি ফকির বাড়ির পোষাক কারখানায় মার্কার পদে চাকরি করা মোহাম্মদ আবু হানিফের ছেলে মোহাম্মদ শাহেদ আলী(১৯) মাতা- মোছাম্মৎ নাঈমা বেগম (গৃহিনী)। তিন ভাই বাবা-মা সহ পাঁচজনের সংসারে অভাব আর নানারকম মধ্যেই তাদের দিনাতিপাত করতে হয়। নিত্যদিনের টানাপোড়েনের মধ্যেই শাহেদের মারাত্মক শারীরিক অসুস্থতা সীমাহীন কষ্টে ফেলে দেয় অসহায় পরিবারটিকে।
নানান জনের সহায়তায় দুইমাস আগে শাহেদ আলীর একবার অপারেশন করা হয়েছে। কিন্তু আবারও জটিলতা দেখা দেয়ায় পূনরায় শাহেদের অপারেশন এবং পেটে বিশেষ ধরনের পাইপ লাগানোটা ভীষণ জরুরী হয়ে পড়েছে।
এ অবস্থায় পরিরারটির আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার অভাবে মৃত্যুযন্ত্রণায় কাতর অল্পবয়সী ছেলেটির অপারেশনের জন্য আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে দি হেভেন ফাউন্ডেশন।
হেভেন ফাউন্ডেশনের দেয়া নগদ টাকা আজ দুপুরে সহযোগি প্রতিষ্ঠান মায়াকানন ফাউন্ডেশনের চট্টগ্রাম কার্যালয়ে শাহেদ আলী ও তার মা নাঈমা বেগমের হাতে তুলে দেয়া হয়।
মায়াকানন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল হোসাইন মনজু, পরিচালক সেলিনা হোসাইন, নুরজাহান বেগম ও সদস্য দিদারুল ইসলাম, মাঈন উদ্দিন সোহেল, মাইশা ফাইরোজ সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।














