বাড়বকুণ্ডে পরিবারের সাথে মনোমালিন্যে যুবকের আত্মহত্যা

254

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পরিবারের সাথে মনোমালিন্যে মোহাম্মদ সাকিব (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

সাকিব উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভুঁলাইপাড়া গ্রামের আবুল বশরের নতুন বাড়ির মোঃ আবুল বাশারের ছেলে।

জানা যায়, গত ৬ মাস পূর্বে বিয়ে করা সাকিব সন্ধ্যার সময় পরিবারের সাথে মনোমালিন্য হয়। এরপর পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে বিতরে প্রবেশ করলে দেখতে পান লাশ ঝুলছে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে অবহিত করলে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ইউনিয়নের ৮নং ওযার্ডের  সদস্য মোঃ খায়রুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকিব ছেলেটি পরিবারের সাথে ঝাগড়া করে সবার অজান্তে আত্মহত্যা করে। আমি বিষয়টি থানাকে অবগত করি। পুলিশ আইনগত ব্যবস্থা নেন।

Advertisement