গহিরায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভালবাসার উপহার বিতরণ

108

আগামী ১৬ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পশ্চিম গহিরা পঞ্চবিহারের দায়ক দায়ীকাদের মাঝে সীবলী সংসদ, জাগরন সংঘ, রাইজিং ব্রাদার্স, একতা সংসদ, অন্বেষা সংসদের ব্যাবস্হাপনায়, হালদা রিভার ভিউ র সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে ভালবাসার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শান্তিময় বিহার প্রাংগনে মাষ্টার জোত্যিষ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অথিতি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন, বিশেষ অথিতি ছিলেন হালদা রিভার ভিউর সত্বাধিকারি নুরুল আবছার খোকন, মাষ্টার সুকান্তি বড়ুয়া, সেনা কর্মকর্তা মানিক বড়ুয়া, ঝুলন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সোহেল বড়ুয়া, বিজয় বড়ুয়া, সবুজ বড়ুয়া সমর বড়ুয়া, দোলন বড়ুয়া, সমর্থ বড়ুয়া, মোঃ রাসেদ,মোঃ মোফাস্সেল মিয়া,আসিফ উদ্দিন।

সভায় প্রধান অতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এলাকার গণ কল্যানময় কর্মকান্ডের ভুয়সী প্রসংশা করেন এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement