সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উওর বাঁশবাড়িয়া বাতারপাড়া গ্রামের হতদরিদ্র সেলিনা আক্তার, তার স্বামী এবং ছোট মেয়েসহ একই পরিবারের তিনজনই শারীরিক প্রতিবন্ধী। চরম দরিদ্রতার মধ্যে দিন কাটে তাদের। সেলিনা আক্তারের যে বসতঘর রয়েছে তা একেবারেই নিন্মমানের। একদিকে একই পরিবারে তিনজন শারীরিক প্রতিবন্ধী আরেকদিকে আর্থিকভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছিলেন স্বামী,সন্তান নিয়ে। বিষয়টি জানতে পেরে ঘর নির্মাণের জন্যে এগিয়ে এসেছে সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি।
শনিবার দুপুরে সেলিনা আক্তারকে সমিতির পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. গিয়াস উদ্দিন, দপ্তর ও মিলনায়তন সম্পদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টিজ নুরুল বাশার জিলানী, ফেনী জেলা সমাজসেবা সহকারী পরিচালক শহিদ উল্যাহ মানিক, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, জোড়বটতল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল করিম, সীতাকুণ্ড বৃদ্ধাশ্রম ও এতিমখানার পরিচালক মোহাম্মদ আবু তাহের, মাইন উদ্দিন, হিমু প্রমুখ।

















