দেশে ফিরেছেন মির্জা ফখরুল

127

অস্ট্রেলিয়ায় পারিবারিক সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।

Advertisement