বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ শরীফুল ইসলাম পাটোয়ারীকে সভাপতি ও মোঃ নুরুজ্জামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও নির্বাহী সদস্যরা হলেন-নিধু রঞ্জন দে (সিনিয়র সহ-সভাপতি), সুমন নন্দী (সহ-সভাপতি), মোঃ মুছা (যুগ্ম-সাধারণ সম্পাদক), প্রশান্ত দাশ (সহ-সাধারণ সম্পাদক), রবিউল হোসেন (সাংগঠনিক সম্পাদক), মোঃ আব্দুল মাবুদ (অর্থ সম্পাদক), মোঃ আজাদ আহমেদ (দপ্তর সম্পাদক), মোঃ নাছির উদ্দিন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), শাহেদা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক), মোঃ রবিউল ইসলাম (প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), কার্যকরী সদস্য যথাক্রমে-অসীম কর্মকার, চেমন আরা বেগম, মোঃ সরওয়ার কামাল, মোঃ ফিরোজ হোসেন ও আবুল বশর।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন করা হয়।

















