সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলের লরী চাপায় নাজমা আক্তার (৩৫) নামে এক ভিক্ষুক নারী নিহত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শানু একজন ভিক্ষুক। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি মাদামবিবিরহাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী গ্রামের রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় আবুল খায়ের স্টিলের রড বোঝাই একটি লরী ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন মহিলাটি ভিক্ষা করতে ওই এলাকায় যায়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই আমিনুল বিষয়টি নিশ্চিত করে বলেন, লরী চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
















