হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে ১২ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কৃষি ফার্মের পশ্চিমে স্থানীয় বন বিভাগের পাহাড়ে সাপটিকে চিকিৎসা শেষে অবমুক্ত করা হয়।
Advertisement
জানা গেছে, সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের পার্শ্ববর্তী জমিন থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগ। তবে স্থানীয় কিছু উৎসুক জনতা সাপটিকে আঘাত করলে সাপটি আহত হয়।
উপজেলা প্রানী সম্পদ অফিসে চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার এর নির্দেশে পরবর্তীতে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ অজগরটি বনে অবমুক্ত করেন। সত্যতা স্বীকার করে
রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং খাদ্য রয়েছে। তাই গহীন বনেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
Advertisement
















