সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী যুবক চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমা নগর এলাকার আব্দুর রউফ পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেল নিয়ে ১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। শনিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। রাতে মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকা অতিক্রমকালে পেছনে থাকা ঢাকামুখি একটি ট্রাকের নিচে রাশেদের মোটর সাইকেলটি চাপা পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আরোহী রাশেদের মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

















