সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিপাড়া মহল্লায় লাভলী আক্তার নামে এক নারীর ঘর পুনঃনির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষ সাইফুল আলম গং এর সাথে বিরোধকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা মহল্লার সর্দার সালিশকারক মহল্লার সর্দার, মুন্সী মাঈন উদ্দীন জামে মসজিদ এর সাধারণ সম্পাদক হাজী মুসলিম উদ্দিন মুছার নামে লাভলী আক্তারকে কবরস্থান এর জায়গা দখল করে ঘর নির্মাণে সহযোগিতার অভিযোগ আনে। এসময় লাভলী আক্তার ঘর নির্মাণের সময় ৩ লাখ টাকা চাঁদা দেওয়ার অভিযোগ করে। এ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্ত্রিমুলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভাটিয়ারী তেলিপাড়া মুন্সী মাঈন উদ্দীন সমাজের মহল্লাবাসী।
শুক্রবার (৩১জানুয়ারী) সকালে ভাটিয়ারীস্থ মুন্সী মাঈন উদ্দীন জামে মসজিদের সামনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পেশ করেন সমাজকর্মী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুল আবছার। তিনি বলেন, হাজী মুসলিম উদ্দিন মুছা সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে একটি মহল মিথ্যা, বানোয়াট তথ্য একটি মিডিয়ায় প্রচার করে শুধু উনার সম্মানহানি করেনি পুরো ভাটিয়ারীবাসীর সম্মানহানি করেছে। আমরা ভাটিয়ারীবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাহাব মিয়া, হাজী মুসলিম উদ্দিন, হাজী রহিমুল ইসলাম, মোঃ ওসমান আলী, মোঃ কামাল উদ্দিন, মোঃ নুরুল আবসার, ফারুক হোসেন, ইকবাল হোসেন, আবুল হাশেম, হাজী নেছার আহমেদ, হাজী মোঃ আনোয়ার, জহুরুল ইসলাম।
















