সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত, আহত দুই

92

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে শিশুসহ দুইজন।

Advertisement

মঙ্গলবার রাতে উপজেলার শীতলপুর ও বাঁশবাড়িয়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। রাত সোয়া ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় লরী চাপায় নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০) নামে এক তামা পিতল ব্যবসায়ী নিহত হন। ঢাকা দোহার এলাকার বাসিন্দা ও উপজেলার ভাটিয়ারী মাদামবিবির হাট খাদিমপাড়া জানে আলম চৌধুরীর ভাড়াটিয়া তামা পিতল ব্যবসায়ী চাঁন মিয়া মোটরসাইকেল যোগে বাঁশবাড়িয়ায় একটি মাহফিলে যাওয়ার পথে ঢাকামূখী লেনে শীতলপুর অতিক্রমকালে চাঁন মিয়ার মোটর সাইকেলকে পিছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির পিছনে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। হাইওয়ে থানার এসআই মো: আফসার ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

অপরদিকে একই সময়ে উপজেলার বাঁশবাড়িয়াস্থ কোট্টা বাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নিহত হন। এছাড়া আহত হন আরো দুইজন। নিহতরা হচ্ছে-
বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের পুত্র মাইনুল হোসেন মানিক(৩৫) কুমিরা ইউনিয়নের ছবির আহমেদের মেয়ে জেসমিন খাতুন(২৫)। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার

আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন দুইটি পৃথক দুর্ঘটনা ও নিহত আহতের কথা স্বীকার করেছেন।

Advertisement