সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ বত্তারপাড়া এলাকার সাগর উপকূল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, বার আউলিয়া এলাকায় মক্কা শিপ ইয়ার্ড নামক একটি পরিত্যক্ত পুরাতন জাহাজ ভাঙা কারখানায় সামনে জোয়ারের পানিতে ভেসে আসা একটি লাশ দেখে পুলিশকে খবর দিলে মানবিক সংগঠন গাউসিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারনা করা যাচ্ছে, লশটি ২০/২৫ দিন আগের। বয়স আনুমানিক ৪০ বছর। কুমিরা
নৌ পুলিশের এসআই আবদুর রহমান বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে আমরা গাউসিয়া কমিটির সহযোগিতায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। এটি একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

















