সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মোঃ ইউসুফ নামে সত্তর বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
Advertisement
স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোডের পূর্বে হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সত্তর বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসি। ধর্ষণের অভিযোগ শিশুটিকে প্রথমে থানায় ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
Advertisement

















