সীতাকুণ্ডের সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মমতাজ উদ্দিন আহমেদ

742

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন বার আউলিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মমতাজ উদ্দিন আহমেদ।

Advertisement

ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি তাজুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মো. সোলেমান এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডঃ বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মমতাজ উদ্দিন  বলেন, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Advertisement