চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসের র‍্যালী

আওয়ামী দুঃশাসনে শ্রমিক শ্রেনী ছিল সবচেয়ে নিপীড়িত: বক্কর

128

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে শ্রমজীবী মানুষরা শান্তিতে নেই। আওয়ামী দুঃশাসনে শ্রমিক শ্রেনী ছিল সবচেয়ে নিপীড়িত। এখনো তাদের ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই। মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘণ্টা কাজ। এ দাবির বিজয়ের যে লড়াই ছিল, সেই লড়াই ছিল মে দিবস। এই বিজয় লাভ সত্ত্বেও আজও সব শ্রমিক ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন। এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

Advertisement

তিনি বৃহস্পতিবার (১ মে) সকালে নগরীর কাজীর দেউরী মোড়ে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক বর্নাঢ্য র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মে দিবস আন্তার্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে অ্যামেরিকার শিকাগো শহরে ‘হে মার্কেটে’ জীবনদানকারী এবং এই আন্দোলনের জন্য ফাঁসিকাষ্ঠে আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

চট্টগ্রাম জেলা নির্মান শ্রমিক ইউ‌নিয়ন, রে‌জিঃ নং ২২১৩ এর সভাপ‌তি শ‌ফিউল্লাহ খাঁনের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক মো. শ‌হিদুল্লার প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর মহিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, কো‌তোয়ালী থানা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি মনজুর রহমান চৌধুরী, বাগম‌নিরাম ওয়ার্ড বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফ‌য়েজ, জেলা নির্মান শ্রমিক ইউ‌নিয়নের উপ‌দেষ্টা কাম‌াল হো‌সেন। বক্তব‌্য রা‌খেন জেলা নির্মান শ্রমিক ইউ‌নিয়নের নেতা ফারুক হো‌সেন স্বপন, মো. জু‌য়েল, মো. ম‌হিন, মো. মাসুদ, জা‌কির হোসেন, আ‌নোয়ার হোসেন প্রমূখ।

Advertisement