হাটহাজারীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

205

মোঃ নাজিম উদ্দিন, হাটহাজারী প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৫ মে রেববার সকালে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান। আগামী ২৭ মে মেলা সম্পন্ন হবে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের শেষ সম্বলটুকু ভূমি যেন নিষ্কন্টক থাকে সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরাও ভূমিসেবা দ্রুত গ্রাহকের পৌঁছে দিতে বদ্ধ পরিকর। প্রযুক্তিগত কারণে বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে অনেক সহজ হযেছে। সুযোগটি কাজে লাগিয়ে সময়মত ভূমি উন্নয়ন কর পরিশোধ সাপেক্ষে দাখিলা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, মানুষ যেন দ্রিত সময়ে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা পায় সে লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমার অধীনস্থ উপজেলার পাঁচটি ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছি সমাজের মানুষ যে শ্রেণি-পেশার হোক না কেন, সেবা নিতে অফিসে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। সকল ডকুমেন্ট ঠিক থাকলে দ্রæত সময়ে নিষ্পত্তি করে দিতে হবে। ভূমি অফিসকে ঘুষ, দুর্নীতি, হয়রানি ও দালালমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উন্মুুক্ত আলোচনা সভায় হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়িয়া, যুগ্ম সম্পাদক খোরশেদুল আলম শিমুল, সাংবাদি ঐক্য পরিষদের শ্যামল নাথ, বোরহান উদ্দিন, সুমন পল্লব, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমির নামজারি করতে এসে দালাল চক্রের হাতে হয়রানির শিকার হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন সেবা গ্রহীতা মোঃ সেলিম ও মোঃ রফিকুল ইসলাম।

Advertisement