সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষানুরাগী ইফতেখার আহম্মদ জুয়েল এবং অভিভাবক সদস্য মোঃ হাসেম শামীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান আল মামুনকেও সংবর্ধিত করা হয়।
সোমবার ( ২ জুন) সন্ধ্যায় ইউনিয়নের জোড়আমতলস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তফাজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এন আর গ্রুপের পরিচালক আলহাজ্ব নুরউদ্দিন মোঃ রুবেল সিআইপি। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইফতেখার আহম্মদ জুয়েল, মোঃ হাসেম শামীম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলা, সাবেক আহবায়ক সায়েদ আহম্মদ, সাবেক সদস্য সচিব রবিউল হক, সহ সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী, উপজেলা জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, মোঃ সালাম, আবু তৈয়ব রানা, উত্তর জেলা আইন বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মুমিন উদ্দিন মিন্টু, আলমগীর মঞ্জু, বাবলু, সুমন, কোরবান আলী সাহেদ, সাব্বির জাহান সনি, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রানা, মোহাম্মদ এনায়েত, মীর আবিদ, আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম উদ্দিন ও লোকমান, লিটন প্রমূখ।
















