সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে লরির চাকায় পিষ্ট হয়ে শুকলাল জলদাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জলিল টেক্সটাইল গেইট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহত শুকলাল দাশ ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সোনারগাঁ পেট্রোল পাম্পের পশ্চিমে জেলেপাড়া এলাকার তেজেন্দ্র জলদাসের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক।
হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সকালে তার পিকআপটি রেখে রাস্তার পাশে দাঁড়ালে হঠাৎ একটি বেপরোয়া গতিতে আসা লরি তাকে ধাক্কা দিলে তার শরীর লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক লরিটি আটক করা হয়েছে।’

















