সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

79

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মো.জসীম উদ্দিন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

Advertisement

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ডের আমিনুর রহমানের পুত্র এবং নারী উন্নয়ন কর্মি আলেয়া বেগমের স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের বিএমএ ডিপো এলাকায় চট্টগ্রামূখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমূখী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement