বার আউলিয়ায় ট্রেনে কাটা ভোর ৫টায় লাশ উদ্ধার দুপুর সাড়ে ১২টায়

301

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন থেকে আবুল কালাম তালুকদার (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Advertisement

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ারস্থ ডং ব্যাং টেক্সটাইলের সামনে রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম তালুকদার ঢাকার দোহার থানার শিমুলিয়া গ্রামের আব্দুস সালাম তালুকদারের পুত্র। তিনি শীতলপুরস্থ আবুল খায়ের স্টিল মিলের কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টায় রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু ঘটে। সকালে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার সময় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

ফৌজদারহাট রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র মিত্র জানান, দুপুর সাড়ে ১২টার পর বার আউলিয়া এলাকায় রেললাইন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তিনি আবুল খায়ের স্টিলে চাকরি করেন। নিহত ব্যক্তির পকেটে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে তার ঠিকানা শনাক্ত করা গেছে। পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Advertisement