চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি আমজাদ হোসাইন চৌধুরী। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর ছোট ভাই।
বিএসবিআরএ’ র আসন্ন নির্বাচনে সভাপতির পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় আমজাদ হোসেন চৌধুরী বিনা প্রতিদন্ধিতায় বিএসবিআরএ’ র প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি ছাড়াও ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহসিন চৌধুরী (পিএইচপি), ভাইস প্রেসিডেন্ট নাওশীর হাসান (ক্রিস্টাল সিপার্স) ও গাজী মোকারম আলী চৌধুরী (চিটাগাং শিপব্রেকিং) এবং নির্বাহী সদস্যরা হলেন হোসাইনুর আরেফীন (জনতা স্টিল), এস এম নুরুন নবী (বিওবি), নুর উদ্দিন রুবেল (ফোর স্টার স্টিল এন্টারপ্রাইজ), মো. তসলিম উদ্দিন (কেআর গ্রিন শিপ রিসাইক্লিং), ফেরদৌস ওয়াহিদ (ফেরদৌস স্টিল), মো. সেলিম উদ্দিন (খাজা আজমীর) এবং ইয়ামিন ওবাইদা আসাদী (প্রগ্রেসিভ শিপ রিসাইক্লিন)।

















