ভাটিয়ারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

238

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডেরর ভাটিয়ারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন একতা সংঘের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় উপজেলার ভাটিয়ারী বিএমএ টিএন্ডটি মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় অংশ নেয় অ্যালাইড ওয়ারিয়র্স বনাম মডেল ফুড। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে চ্যাম্পিয়ান হয়
মডেল ফুড।

Advertisement

মাসব্যাপী উক্ত টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ। মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মহিউদ্দিন, বিএনপি নেতা তৌহিদুল আলম গিনি, জাহেদ উদ্দিন, জাহিদুল করিম, মোঃ কায়সার আলম, শাওন, কপিল, ওয়াসিম, খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রিপন, সদস্য সচিব জাবেদুল করিমসহ উপস্থিত ছিলেন একতা সংঘের সকল সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement